কাঁঠালবাড়ী মডেল যুব সংঘের ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে ঈদের আনন্দ ও খুশি সকলের মাঝে বিলিয়ে দিতে লকডাউনে কর্মহীন ও অসচ্ছল ১৭০ টি পরিবারকে এই ঈদ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল
সেমাই,চিনি,দুধ,আটা,কিছমিছ ও লবণ।

৮ মে (শনিবার) সকাল ১১ টায় কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের সভাপতি মাওঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ,কোম্পানীগঞ্জ জামিয়া রাহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ হাসান আল হেলাল,কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের সহসভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, ইউপি সদস্য মুসা মিয়া,কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের সহসভাপতি বাদশা মিয়া,হাবিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সেলিম,সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী,যুব সংগঠক কবির হোসেন, বিল্লাল মিয়া,রাজীব মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোঃ কামরান,মডেল যুব সংঘের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক সুমন,সোহাগ, শাহীন,ফকরুল ইসলাম প্রমুখসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের পক্ষ থেকে বিভিন্ন মসজিদের ১০ জন ইমামকে পাগড়ি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ঈদের খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে কাঁঠালবাড়ি মডেল যুব সংঘের পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে। তাদের এ উদ্যোগে সবাই আনন্দের সাথে ঈদ করতে পারবে। ভবিষ্যতে আরো ব্যাপক আয়োজন করা হবে এমন আশা প্রকাশ করেন। তিনি করোনা মহামারি থেকে সবাই যেন মুক্ত থাকতে পারেন এবং সকলে যেন সরকারের দেওয়া আইন মেনে চলে এই আহবান করেন সবার প্রতি।

(সি/স-০৯ মে-তা/ই)