হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১ নিজ বাসভবনে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়েস। এ হামলায় আহত হয়েছেন প্রেসিডেন্টের স্ত্রী। বুধবার (৭ জুলাই) দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রী আহত হয়েছেন। প্রধানমন্ত্রী জোসেফ বলেছেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ৫৩ বছর বয়সী জোভেনেল মোয়েস পূর্বসূরী মিশেল মার্টলির পদত্যাগের পর ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট ছিলেন। (সি/স-০৭ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES খুন বিষয়: