কোম্পানীগঞ্জে সাবেক ইউপি সদস্যের ঘর থেকে ভারতীয় মদ উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২২ কোম্পানীগঞ্জে সাবেক ইউপি সদস্যের ঘর থেকে ভারতীয় মদ উদ্ধার উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল আমিনের বসতঘর থেকে ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মাদক মামলার আলামত ও নুরুল আমিনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সারে সাতটায় উপজেলার ধুবড়ীর পাড় গ্রামে নুরুল আমিনের নিজ বসতঘরে মাদক রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জনার্দন। এ সময় নুরুল আমিনের শয়ন কক্ষ থেকে ভারতীয় মদগুলো উদ্ধার করলেও মূল হোতা পালিয়ে যায়। পলাতক নুরুল আমিন একই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী প্রতিবেদককে বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আছি। এ সময় তিনি মাদক নির্মূলে কোম্পানীগঞ্জের গণনাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন। Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: