দোয়ারায় ফুলকলি সেলসম্যানকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে ফুলকলি সেলসম্যানকে মারধর করে তার সাথে থাকা ৯১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত পানাইল নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলকলি ও স্টারলাইন বিস্কুটের পরিবেশক লিলু মিয়া বাদী হয়ে পানাইল নতুন পাড়া গ্রামের হাবি মিয়ার পুত্র কবির মিয়াকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিতিতে জানা যায়, সোমবার রাত ১০ টায় শ্রীপুর, মঙ্গলপুর, মজুরবাজার সহ পানাইল নতুনপাড়ায় মালামালের কালেকশন করে কবির মিয়ার ষ্টেশনারী ও মুদিমালের দোকানে এসে বিক্রিত পণ্যের টাকা চায়। এ সময় কবির মিয়া টাকার পরিবর্তে খুচরা কয়েন দেন। তখন সেলসম্যান খুচরা কয়েন পরিবর্তন করে নোট দেওয়ার অনুরোধ করলে কবির মিয়া রাগান্বিত হয়ে উঠে। উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে কবির ও তার দোকানে বসে থাকা অজ্ঞাত ২/৩ জন সেলসম্যান ও এজাহারে উল্লেখিত জাবেদ মিয়াকে মারধর করে এবং সারাদিনের পণ্য বিক্রির কালেকশনের ৯১ হাজার ৪ শত ৩৪ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তার সুরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘোরতর আহত অবস্থায় ফুলকলি ও স্টারলাইন বিস্কুটের সেলসম্যান জাবেদ মিয়াকে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে অভিযোগকারী লিলু মিয়া বলেন, আমার সেলসম্যানকে মারধর করে ৯১ হাজার ৪ শত ৩৪ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বিবাদী কবির মিয়া আমি ন্যায় বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ করেছি। এব্যাপারে অভিযুক্ত কবির মিয়াকে বারবার মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। এব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। SHARES অপরাধ বিষয়: