জাফলং সীমান্তে বিএসএফ কেড়ে নিলো বাংলাদেশীর প্রাণ Desk Desk News প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২০ নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশ-ভারত সীমান্তে গোয়াইনঘাটের জাফলং এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কালা মিয়া (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত কালা মিয়া উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কান্দুবস্তি গ্রামের বাসিন্দা। সে ওই এলাকার মো. গদু মিয়ার ছেলে। শনিবার (২৩ মে) ভোরে কালা মিয়া ও তার কয়েকজন সহযোগী মিলে জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য গোয়াইনঘাট সীমান্তের জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় যায়।জানান স্থানীয়রা। এ সময় তারা ডাউকি নদীর ঝুলন্ত ব্রীজের নিচ দিয়ে ভারতের অভ্যান্তরে প্রবেশ করলে ভারতীয় মেঘালয় বিএসএফ’র ৩০ ব্যাটালিয়নের ডাউকি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে কালা মিয়া মারা যান। পরে তার সহযোগীরা তাকে নিয়ে দ্রুত বাংলাদেশ অভ্যন্তরে চলে আসেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লেবু এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন (সি/স-২৩ মে-তা/ই) SHARES অপরাধ বিষয়: