কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Desk Desk

News

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার টুকেরগাঁও ছাত্তিরটুক গ্রামের মৃত তেরাব আলীর ছেলে মো. আব্দুল হাসিম এবং নয়াগাঙেরপাড় গ্রামের শামসুল ইসলামের (শামসু খলিফা) ছেলে মো. ফারুক আহমদ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টায় উপজেলার পূর্ব টুকেরগাঁও (ছাত্তিরটুক) গ্রামে আব্দুল হাসিমের বাড়িতে অভিযান চালায় কোম্পানীগঞ্জ থানার এসআই শামসুল আরেফিন সহ সঙ্গীয় ফোর্স। এ সময় ২শ ৬০ পিস ইয়াবাসহ হাসিম ও ফারুককে আটক করা হয়। এ ব্যপারে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রজিউল্লাহ খান।

(সি/স-৩০ মে-তা/ই)