দিরাই পৌর নির্বাচনে নৌকার বিজয়

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

দিরাই পৌর নির্বাচনে নৌকার বিজয়

সিলকো ডেস্ক:-সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিশ্বজিৎ রায় জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৯১০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ মার্কা নিয়ে মোশারফ মিয়া পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট।

এছাড়া এ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৯৬০ ভোট।

এ পৌরসভায় মেয়র পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

(সি/স-২৮ ডিসেম্বর-তা/ই)