দেশের ২৪ টি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ১৭,সতন্ত্র ৩ ও বিএনপি ৩ টিতে জয়ী

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

সিলকো ডেস্ক:-প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ধারেকাছেও নেই আর কোনো দল।

২৪টি পৌরসভার মধ্যে মেয়রপদে সিলেটের দুটিসহ ১৭টিতে আওয়ামী লীগ, তিনটিতে স্বতন্ত্র এবং দুটিতে বিএনপি মনোনীত প্রার্থী প্রাথমিকভাবে জয়লাভ করেছেন। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে।

আওয়ামী লীগ প্রার্থী হিসেবে যারা মেয়র পদে জয়লাভ করেছেন তারা হলেন- বরগুনার বেতাগী পৌরসভায় এবিএম গোলাম কবির, নেত্রকোনার মদনে সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গায় জাহাঙ্গীর আলম মালিক খোকন, মানিকগঞ্জে মো. রমজান আলী, কুড়িগ্রামে কাজিউল ইসলাম, ময়মনসিংহের গফরগাঁওয়ে এস এম ইকবাল হোসেন সুমন, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কুষ্টিয়ায় তারিকুল ইসলাম, পঞ্চগড়ে জাকিয়া খাতুন, রংপুরের বদরগঞ্জে আহসানুল হক চৌধুরী টুটুল, বরিশালের বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া ও উজিরপুরে গিয়াস উদ্দিন, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ, রাজশাহীর কাটাখালি পৌরসভায় আওয়ামী লীগের আব্বাস আলী, পাবনার চাটমোহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ও চট্টগ্রামের সীতাকুন্ডে আওয়ামী লীগের প্রার্থী বদিউল আলম।

(সি/স-২৯ ডিসেম্বর-তা/ই)