তাহিরপুরের হাওর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২০

 

তাহিরপুর প্রতিনিধি:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনন্দ নগর গ্রামের মসজিদ নিকটস্থ এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ।

সোমবার (২৫ মে) দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে ছুটে যায় তাহিরপুর থানার এস আই মনিতোষ পাল।

তাহিরপুর থানার এস আই মনিতোষ পাল জানান, উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের আনন্দ নগর গ্রামের রাগ কান্দা নামক স্থানে মাটিয়ান হাওরে ৪ ফুট পানির উপর ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ ভেসে থাকায় অবস্থায় উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান, অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।লাশে ময়নাতদন্তের জন্যে সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

(সি/স-২৫ মে-তা/ই)