বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

 

সিলেটের কোম্পানীগঞ্জে বিয়ের প্রলোভনে ১৫ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জসিম মিয়া নামের এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।ধর্ষক জসিম মিয়া উপজেলার টুকেরগাও গ্রামের মৃত সাদেক মিয়ার পুত্র।

ধর্ষণের অভিযোগ এনে কিশোরীর মা বাদী হয়ে জসিম উদ্দিনকে একমাত্র আসামী করে ২৭ মে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং ২৮।

এজাহারসূত্রে জানা যায়,নয়া গাঙ্গেরপার গুচ্ছগ্রামের পিতৃহারা ১৫ বছরের এক কিশোরীর সাথে দীর্ঘদিন যাবত প্রেমের অভিনয় করে আসছে প্রতারক জসিম উদ্দিন। গত ২৫ মে মঙ্গলবার কিশোরীকে বিয়ের লোভ দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে আসার প্রস্তাব দেয়। কিশোরী বিয়ের প্রলোভনে প্রলোব্ধ হয়ে রাত ১১ টার সময় বাড়ি থেকে পালিয়ে এসে জসিম উদ্দিনের ঘরে আশ্রয় নেয়। সারা রাত কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন জসিম উদ্দিন।ধর্ষণ শেষে ভোর ৪ টা ৩০ মিনিটের সময় একটি অটোরিকশা দিয়ে কিশোরীকে তার বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঐদিনই তাকে বিয়ে করবে বলে পূনরায় আশ্বাস দেয়।দুইদিন অপেক্ষা করে কিশোরী বুজতে পারেন জসিম উদ্দিন তার সাথে প্রতারণা করেছে।অবশেষে তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই ধর্ষক জসিম পালিয়ে যাওয়ার সময় সালুটিকর পুলিশ ফারির সদস্যদের সহযোগীতায় কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, বিকাল ৪ টার সময় কোম্পানীগঞ্জ থেকে ধর্ষক জসিম উদ্দিন সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যাচ্ছে। এ সময় বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় ধাওয়া করে সালুটিকর পুলিশ ফাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার শেষে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল সিলকো সংবাদকে বলেন, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসি’তে প্রেরণ করা হয়েছে।

(সি/স-২৮) মে-তা/ই)