ধর্মপাশায় সাংবাদিকের গোলাঘর থেকে ধান চুরি Desk Desk News প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০ মোবারক হোসাইন:-অনলাইন ভিত্তিক পোর্টাল তারুণ বিডি টোয়েন্টি ফোর ডটকমের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি ও উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জারারকোনা গ্রামের বাসিন্দা সাংবাদিক লিপু মজুমদারের বসতঘরের ঘোলাঘর থেকে ধান চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ঘোলাঘরের টিন কেটে সেখান থেকে প্রায় ৪৫মন ধান চুরি করে নিয়ে গেছে। সাংবাদিক লিপু মজুমদার বলেন, আমাদের বসতঘর লাগোয়া ওই ঘোলাঘরটি ৭০ মন ধান ছিল। গত সোমবার আমরা সেখান থেকে ২০মন ধান বিক্রি করেছি। এর পর থেকে আমাদের পরিবারের কোনো সদস্যই গ্রামের বাড়িতে ছিলাম না। জরুরি প্রয়োজনে কয়েকদিন বাইরে ছিলাম। আজ শনিবার বেলা দেড়টার দিকে আমরা বাড়িতে গিয়ে দেখি ঘোলাঘরের টিনের বেড়া কেটে সেখান থেকে প্রায় ৪৫মন ধান চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। (সি/স-২৮ জুন-তা/ই) SHARES অপরাধ বিষয়: